৫ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ২২ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৩ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভসংখ্যা: ৫ ও ৬। শুভবার: বুধ ও শুক্রবার। শুভরত্ন:পান্না ও হীরক ।
প্রকৃতিগতভাবে আপনি:মৌলিক মানবিক গুণাবলীতে ভূষিত। পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ। ধীশক্তিপ্রবল। স্বাধীনচেতা ও মেধাবী। যে কোন পরিস্থিতি বা ব্যক্তির সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারেন। কিন্তু গভীর বন্ধুত্বের বন্ধনে সহজে আবদ্ধ হন না। জীবনে অনেক বাধার সম্মুখীন হবেন। কিন্তু মানসিক দৃঢ়তা সব সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কার্ল মার্কস, দার্শনিক সরেন কিয়েরকেগার্ড, রাজনীতিক জৈলসিং, সাংবাদিক নিখিল সেন, বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার, মেহের কবীর, খন্দকার রেজাউল হক, শিল্পী কল্যাণী ঘোষ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ নিজের মতে চলার চেষ্টা করুন। অন্যের পরামর্শে বিভ্রান্ত হতে পারেন। রাজনৈতিক কর্মীদেরকে আজ সতর্ক থাকতে হবে। অন্যথায় কোনো ধরনের ঝামেলায় জড়াতে পারেন। বিশেষ কোনো সমস্যার সমাধান হতে পারে। অতিরিক্ত কাজের চাপ না নিলেই ভালো করবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। প্রবল প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। সিদ্ধান্ত গ্রহণে নিজের মতকে প্রাধান্য দিন। তথ্যগত বিভ্রান্ত দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পড়াশুনার ব্যাপারে জটিল কোনো সমস্যার সমাধান হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। কাজকর্মে মন বসানো কঠিন হবে ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ গুরুত্বপূর্ণ কোনো কাজে ভুল হওয়ার সম্ভাবনা আছে। খরচ কমাবার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হবেন। সঞ্চয়ের প্রচেষ্টা সফল নাও হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ পাওনা টাকা আদায় নাও হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য কাজে ভুল করতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। নিজের ভুলের জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ হাত ছাড়া হয়ে যেতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ হতে পারে। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। কাজকর্মে কারো সহযোগিতা আশা করতে পারেন। নতুন কোনো যোগাযোগ হতে পারে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। প্রতিকূল পরিবেশ সম্পর্কে সতর্ক থাকবেন। কর্মস্থলে কারো সাথে তর্ক-বিতর্কে না জড়ালেই ভালো করবেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। পদস্থ প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। রোমান্স শুভ নয়।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। গঠনমূলক কাজে সাফল্য আসতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কবি সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীলল কাজে অগ্রগতি হতে পারে। সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। বাড়িতে কোনো মহিলা অসুস্থ হতে পারেন। চিকিত্সা অবহেলা করবেন না। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। দাম্পত্য সম্পর্ক ভালো নাও যেতে পারে। অংশীদারি ব্যবসায়ে কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। প্রণয়ে প্রতারিত হওয়ার আশংকা আছে। সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ চাকরিজীবীদের জন্য দিনটিট শুভ নয়। কর্ম উন্নতি বাধাগ্রস্ত হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। একাউন্ট ও অডিট সার্ভিসের লোকদের জন্য দিনটি শুভ। ভালো কোনো সুযোগ পেতে পারেন। বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পাবেন।
