বিসিএস কর্নার

আপডেট : ০৪ মে ২০১৩, ১৮:৩৪
বাংলা সাহিত্য ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী বন্ধুদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য বিসিএস কর্নারে আজ বাংলা সাহিত্য বিষয়ে লিখেছেন নলেজপিডিয়ার লেখক সিএম মিরাজুল ইসলাম। এই কর্নারে আপনারা পাবেন বিসিএস প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় টিপস, পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য। আশা করি বিসিএস কর্নার আপনার প্রস্তুতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়সীমা– ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যের ইতিহাস – ১০০০ বছরের পুরনো বাংলা সাহিত্যে গদ্যরীতির সূচনা হয় – ষোড়শ শতকে বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয়– ঊনিশ শতকে প্রাচীন যুগের প্রধান বৈশিষ্ট্য– ব্যক্তি জীবনের প্রাধান্য বাংলা ও ইংরেজি সাহিত্যের মধ্যে বেশি পুরাতন– ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্যের প্রথম কবি – লুইপা বাংলা গদ্য সাহিত্য বিকাশে সবচেয়ে বেশি অবদান– উইলিয়াম কেরির বাংলা গদ্য সাহিত্যের প্রথম নিদর্শন– ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ (রচনা:দোম আন্থনিও) বাংলা সাহিত্যে প্রাচীন যুগের সূচনা – রাজা শশাঙ্কের আমলে প্রাচীন যুগের সময়সীমা– ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ প্রাচীন যুগের সমাপ্তি ঘটে – সেন আমলে প্রাচীন যুগের ভদ্র সাহিত্য – সংস্কৃত সাহিত্য চর্যাপদ কোন আমলে রচিত হয় – পাল রাজাদের শাসনামলে বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শন – চর্যাপদ চর্যাপদের মূল নাম – চর্যাচর্য্যবিনিশ্চয় বাংলা সাহিত্যের প্রথম গানের সংকলন – চর্যাপদ চর্যাপদের মূল বিষয়বস্তু – বৌদ্ধ সহজিয়াগণের সাধন-ভজন চর্যাপদে বর্ণিত হয়েছে – বৌদ্ধ ধর্মের কথা চর্যাপদের আবিষ্কারক –মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ নামকরণ করেন – মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করা হয়– ১৯০৭ সালে চর্যাপদ আবিষ্কৃত হয় – নেপালের রয়েল লাইব্রেরি থেকে চর্যাপদ প্রথম প্রকাশিত হয় –১৯১৬ সালে চর্যাপদ প্রথম পত্রিকায় প্রকাশিত হয় – বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় চর্যাপদ প্রকাশিত হয় –হাজার বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোঁহা নামে চর্যাপদ ছন্দে রচিত – মাত্রাবৃত্ত ছন্দে চর্যাপদের ভাষারীতি ছিল – সন্ধ্যা বা সান্ধ্য ভাষা সন্ধ্যা বা সান্ধ্য ভাষার অপর নাম – আলো-আঁধারী ভাষা চর্যাপদে পদের সংখ্যা–৫০টি (ড. মুহম্মদ শহীদুল্লাহ); ৫১টি (ড. সুকুমার সেন) চর্যাপদের কবির সংখ্যা –২৩ জন (ড. মুহম্মদ শহীদুল্লাহ); ২৪ জন (ড. সুকুমার সেন) চর্যাপদের আবিষ্কৃত পদ –৪৬টি চর্যাপদের পদের অর্ধেক পাওয়া গেছে – ২৩তম পদের প্রথমাংশ চর্যাপদের পাওয়া যায়নি – ২৪, ২৫, ৪৮ ও ২৩তম পদের শেষাংশ চর্যাপদের মোট প্রবাদ সংখ্যা – ৬টি চর্যাপদের পদগুলো রচনা করেন – বৌদ্ধ সহজিয়াগণ চর্যাপদের প্রথম কবি – লুইপা চর্যাপদের প্রথম পদটি –কায়া তরুর মত পাঁচটি তার ডাল। চর্যাপদের সর্বশেষ পদ রচয়িতা – শবরীপা চর্যাপদের বেশি পদ রচয়িতা – কাহ্নপা (১৩টি) চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচয়িতা – ভুসুকুপা (৮টি) চর্যাপদের একমাত্র বাঙালি কবি– ভুসুকুপা চর্যাপদের একমাত্র মহিলা কবি– কুক্কুরীপা চর্যাপদের আধুনিকতম পদকর্তা – সরহপা বা ভূসুকুপা চর্যাপদের টীকাকার– মুনি দত্ত চর্যাপদের টীকাকার কর্তৃক ব্যাখ্যায়িত হয়নি – ১১তম পদ চর্যাপদের ভাষা বাংলা প্রথম প্রমাণ করেন – ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় মতামত জানাতে ০১৭১৪৭০৫৭২৭ এই নম্বরে যোগাযোগ করুন।