বিশ্ব সেরা আবেদনময়ী মিলা কুনিস!

আপডেট : ০৪ মে ২০১৩, ২০:১৯
‘বুক অব এলাই’খ্যাত অভিনেত্রী মিলা কুনিস বিশ্বের সেরা আবেদনময়ী অভিনেত্রী হিসেবে নির্বাচিত হলেন। সম্প্রতি অনলাইনের মাধ্যমে ভোট নিয়ে যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন এফএইচএম এই তথ্য প্রকাশ করে। প্রতি বছরই এই ম্যাগাজিনটি বিশ্বের সেরা ১০০ আবেদনময়ীর তালিকা প্রকাশ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারের তালিকার শীর্ষে অবস্থান করছেন মিলা কুনিস। দ্বিতীয় স্থানে রয়েছেন কণ্ঠশিল্পী রিহান্না। সেরা দশের তালিকায় আছেন হেলেন ফ্ল্যানাগান, মিশেল কিগ্যান, কেলি ব্রুক, কেলি কুকো, পিক্সি লট, কেট অপটন, শেরিল কোল ও জর্জিয়া স্যালপা। এই ১০০-এর তালিকায় আরও রয়েছেন—টেইলর সুইফট, কেটি পেরি, মেগান ফক্স, জেনিফার লওরেন্স, অ্যামান্ডা সেইফ্রেড ও সেলিনা গোমেজ।