অন্তরঙ্গ ফটোশুটে ভিনা মালিক

আপডেট : ০৪ মে ২০১৩, ২০:২০
এ সময়ের আন্যতম বলিউডি মডেল-অভিনেত্রী ভিনা মলিক কিছুদিন পরপরই বিভিন্ন বিষয় নিয়ে হঠাত্ আলোচিত হয়ে উঠেন। তবে তার বেশিরভাগ আলোচনার বিষয়ই থাকে, অন্তরঙ্গ ছবি তোলা কিংবা ভিডিওতে অংশ নেওয়া। এবারও প্রায় একই ঘটনায় ঘটেছে। সম্প্রতি তিনি ‘জিন্দেগি ৫০-৫০’ নামের একটি ছবিতে চিত্রনায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন। ছবিতে তিনি একজন যৌনকর্মী হিসেবে অভিনয় করবেন। এই ছবির জন্যই সম্প্রতি এক ফটোশুট হয়, যেখানে একজন যৌনকর্মীর আদলে অনেকটাই অন্তরঙ্গ ও খোলামেলা ছবি তুলতে হয় তাকে। পড়েছিলেন একটি কালো বিকিনি। উল্লেখ্য, তিনি এখন এই ছবিটি ছাড়াও ‘দ্য সিটি দ্যাট নেভার স্লিপস’-এ কাজ করছেন।