বলিউডে যখন আমির-সালমানদের বয়স চল্লিশ পেরুলেও তাদের বিপরীতে নায়িকারা থাকেন ২০ থেকে ২২ বছরের ছোট। আর আমাদের ঢালিউডে হিসেব যেন ঠিক তার উল্টো। নায়িকারা বুড়িয়ে গেলেও নিজের পরিচয়ের আগে ‘নায়িকা’ তকমাটা লাগাতে ছাড়েন না। তাই যে বয়সীয় হোক নায়িকা তার হতেই হবে। আর এই প্রক্রিয়াতেই চলছে ইন্ডাস্ট্রি। সর্বশেষ তরুণ অভিনেতা নিরবের ক্যারিয়ার গ্রাফ বিবেচনা করলে দেখা যায় তার অধিকাংশ নায়িকার বয়সের পার্থক্য তার থেকে ২০ বছরের বেশি। নিরব মজা করেই বলেন, ‘আমি যাদের ছবি দেখে বড় হয়েছি, তার বিপরীতেই এখন আমি হিরো হিসেবে অভিনয় করছি। এটা ভেবেই ভালো লাগছে। অধিকাংশ নায়িকাই আমার চেয়ে বয়সে বড়। ব্যাপারটি মজার। এখন দেখা যাক দর্শকেরা এই কেমিস্ট্রিকে কীভাবে নেন।’
নিরবের বেশ ক’টি ছবির জুটি নিপুণও নিরবের চেয়ে কয়েক বছরের বড়। আর চিত্র নায়িকা পপিও তার থেকে বয়সে বড় অনেক। এই নতুন অসম বয়সী জুটি রসায়নেই তাই চলছে এখন নিরবের ক্যারিয়ার। এর আগে শাবনূরের বিপরীতেও কাজ করেছেন যার সাথে প্রায় ২০ বছরের তারতম্য!
তবে এর মাঝে বেশ ক’জন নবাগতার সাথেও কাজ করছেন। মূলত প্রতিষ্ঠিত নায়িকার পাশাপাশি উঠতি তারকা নিরবদের বড় পর্দায় স্থায়িত্ব আনার জন্যই এই অসম প্রক্রিয়াগুলো করছেন। তবে এই জটিল রসায়নে সাফল্যের ব্যারোমিটার কোন দিকে এগোয় সেটিই এখন দেখার বিষয়।
