হররোজ হরেক রকম সাজতেই হয় সজলকে। নিজের আদলটা তাই প্রতিদিন ক্যামেরার সামনে পাল্টে যায়। সজলের ভাষায় ‘আমার মনে হয় এতদিনেও ঠিকমতো এক্সপ্রেশনটাই হয়তো শিখতে পারিনি।’ তবু সময়ের সবচেয়ে ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতাকে ছোট পর্দায় আসতে হয় বিভিন্ন সাজে। আমাদের রিয়েলিটি ধারার নাটকে খুব একটা মানানসই নন সজল। তবে রোমান্টিক কোনো গল্প হলেই যেন সজলকে ভাবনার তালিকার শীর্ষে রাখেন অধিকাংশ নির্মাতারা। ওপরের ছবিটিও সেই ক্যাটাগরিরই। ‘গল্পটি তোমার আমার’ নাটকে সজল। এটি লিখেছেন নাইস নূর।
