দীর্ঘদিন প্রবাসে থেকে একমাত্র গানের টানেই বারবার নিজের দেশে ছুটে আসেন তারেক নামের এই শিল্পী। নিজের গানের প্রতি পূর্ণ আস্থা ও ম্যাচিউরিটির পরই একক অ্যালবামের কাজ শুরু করলেন তিনি। বিখ্যাত সুরকার রবিন ঘোষের সুরে তার এই একক অ্যালবামেরর নাম ‘মুগ্ধতা’। নিজের একক অ্যালবাম প্রসঙ্গে তারেক বলেন, ‘অনেকে একেবারে অল্প বয়সে গান শুরু করে। পরে জনপ্রিয়তাকে ধরে না রাখতে পেরে ড্রাগ নিয়ে জীবনটাকে নষ্ট করে দেয়। তাই আমি ম্যাচিউরড হয়ে তবেই গাইতে এসেছি। ঝরে যেতে আসিনি। গান আমার শখ না বলব নেশা। উল্লেখ্য, রবিন ঘোষ ছাড়াও এ অ্যালবামে রাজেশ, এফ এ সুমনের সংগীতায়োজন থাকছে। গান লিখেছেন জাহিদ আকবর, রাজেশ ও জেসিকা। অ্যালবামটি আগামী ঈদ উপলক্ষে সঙ্গীতার ব্যানারে বাজারে আসবে।
