পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের পর এবার প্রায় একই ধরনের বিড়ম্বনার শিকার হলেন বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। গতকাল সকালে লন্ডন থেকে ফিরে মুম্বাই বিমাবন্দরে নেমেই জড়িয়ে পড়েন শুল্কজনিত ঝামেলায়। বেশকিছু শুল্কমুক্ত পণ্য বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত না করে আনায় এই ঝামেলা পোহাতে হয় তাকে। শুধু তাই নয়, ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদের পর ৫০ হাজার রুপি জরিমানা দিয়ে তবেই ছাড়া পান রণবীর কাপুর। এ রকম ঘটনায় রণবীর কাপুর প্রথম পড়লেন। এর আগেও শুল্কমুক্ত পণ্য তিনি এনেছেন কিন্তু এ ধরনের ঝামেলা পোহাতে হয়নি তাকে।
