জন্মদিন

আপডেট : ০৪ মে ২০১৩, ২০:২১
এডেল :ব্রিটিশ কণ্ঠশিল্পী। ১৯৮৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। একজন গায়িকা হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। শুধু তাই না, গত বছর তিনি একসঙ্গে ছয়টি গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করে গিনেজ ওয়ার্ল্ড বুক রেকর্ডে নাম লিখিয়েছেন। গান গাওয়ার পাশাপাশি তিনি গান লিখেনও। বাজাতে পারেন গিটার, পিয়ানো, ব্যাজ, চেলেস্টা ও কি-বোর্ড। ২০০৮ সালে ‘১৯’ শিরোনামে তার প্রথম অ্যালবামটি প্রকাশ হয়। দীর্ঘদিন এই অ্যালবামটি টপচার্টে অবস্থান করে এবং ব্যাপক জনপ্রিয়তা পায়। তারপর ‘২১’ শিরোনামে আরও একটি অ্যালবাম প্রকাশ হয়। এই অ্যালবামটি ব্যাপক ব্যবসা করে। এই অ্যালবামের ‘রুলিং ইন দ্য ডিপ’ গানটি জনপ্রিয়তা পেয়েছে আকাশচুম্বী। এবং গত বছর ‘স্কাইফল’ ছবির টাইটেল ট্র্যাকটি ১০ মিনিটে গেয়ে অস্কারও অর্জন করেন তিনি।