খালি পায়ের দৌড়ের ক্ষেত্রে সবচেয়ে বড় আয়োজনটি করে যারা গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে সক্ষম হয়েছেন তারা হলেন সংযুক্ত আরব আমিরাতের এমএসএসএল মিডইস্ট নামের একটি প্রতিষ্ঠান। কিছুদিন আগে দেশটির শারজায় অবস্থিত সাইফ জোনে এমএসএসএল মিডইস্ট এর আয়োজিত এক দৌড় প্রতিযোগিতায় খালি পায়ে অংশ নেন ৫২৯ জন অংশগ্রহণকারী যা কোনো একদিনে সবচেয়ে বেশি মানুষের একসাথে খালি পায়ে দৌড়ানোর রেকর্ড।
