অফিসের বস সর্দারজিকে বললেন, ‘সর্দারজি, আমাকে একটা সাহায্য করুন। আমি আর আমার এক বন্ধু কাল সিনেমা দেখতে যাব। আপনি কি আজ আমাদের জন্য দুটো টিকিট কেটে রাখতে পারবেন?’
সর্দারজি :নিশ্চয়ই স্যার, আপনি টিকিট পেয়ে যাবেন।
বস :ইয়ে মানে... একটু কোনার দিকের সিটের টিকিট কাটবেন।
পরদিন সর্দারজি সিনেমা হলের দুই কোনার দুটো সিটের টিকিট বসের হাতে তুলে দিলেন।
সর্দারজি একবার একটা মশার পাখা ছিঁড়ে ফেললেন। তারপর চিত্কার করে বলতে লাগলেন, ‘উড়ে যা মশা, উড়ে যা!’
মশাটা তার জায়গায় অনড় পড়ে রইল।
সর্দারজিকে বেশ সন্তুষ্ট দেখাল। একটা খাতায় তিনি লিখলেন, ‘অতএব, পাখা ছিঁড়ে ফেললে মশা কানে শোনে না। প্রমাণিত।’
সর্দারজির স্ত্রী :কী হলো, দরজার সামনে অমন ঠায় দাঁড়িয়ে আছ কেন?
সর্দারজি :বাঘ শিকারে যাব।
সর্দারজির স্ত্রী :তো যাও।
সর্দারজি :কিন্তু দরজার বাইরে একটা কুকুর বসে আছে যে, কেমন করে যাব? যদি কামড়ে দেয়!
সর্দারজি একটা গাধা বিক্রি করবেন। পত্রিকায় বিজ্ঞাপন দিতে গিয়ে ভাবলেন, একেবারে সাদামাটা ভাষায় না লিখে একটু কাব্যিক ভাষায় লেখা যাক!
অতঃপর সর্দারজি লিখলেন, ‘কারও যদি গাধা প্রয়োজন হয়, আমাকে স্মরণ করুন।’
