আরব লীগের শান্তি উদ্যোগ হামাসের প্রত্যাখ্যান

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:২৬
আরব লীগের নতুন শান্তি উদ্যোগ প্রত্যাখ্যান করেছে হামাস। হামাস বলেছে ফিলিস্তিনিদের ভাগ্য বাইরের লোকেরা নির্ধারণ করতে পারে না। গত সপ্তাহে সভায় আরব লীগ নেতৃবৃন্দ ২০০২ সালের চেয়ে নমনীয় একটি শান্তি পরিকল্পনার ব্যাপারে আলোচনা করে যাতে প্রয়োজনে ফিলিস্তিনিদের এবং ইসরাইলিদের আবাসভূমি অদলবদল করতে হতে পারে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিম উপকূলের কিছু নেতা শান্তি উদ্যোগটির প্রশংসা করেন। কিন্তু হামাস নেতা ইসমাইল হানিয়া বলেন, আরব লীগের নতুন উদ্যোগ ফিলিস্তিনিরা প্রত্যাখ্যান করেছে। কেউ এটি গ্রহণ করতে পারে না। পরিকল্পনা ১৯৬৭ সালে অধিকৃত ভূখণ্ডে বসবাসরত এবং ১৯৪৮ সালে নির্বাসনে যাওয়া ফিলিস্তিনিদের ভয়াবহ বিপদে ফেলবে।