সংবাদ কণিকা

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:২৭
আত্মহত্যার প্রবণতা মধ্যবয়সী মার্কিনিদের মধ্যে এক দশকে আত্মহত্যার হার বেড়েছে ২৮ শতাংশ। ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল’(সিডিসি)-এর এক নতুন প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে। ৩৫-৬৪ বছর বয়স্কদের মধ্যে শ্বেতাঙ্গ এবং ভারতীয় মার্কিনিদের আত্মহত্যার হার ১৯৯৯ সাল থেকে ২০১০ সালের মধ্যে অনেক বেশি বেড়েছে। সিডিসি এ প্রবণতার কারণ অনুসন্ধান না করলেও তরুণ ও প্রাপ্তবয়স্কদের আত্মহত্যা রোধে পরিচালিত নানা কর্মসূচির ভিত্তিতে এ প্রতিবেদন দিয়েছে। অন্য বয়সীদের ক্ষেত্রেও আত্মহত্যার প্রবণতায় বিশেষ কোন তারতম্য খুঁজে পাওয়া যায়নি প্রতিবেদনে। —বিবিসি ক্যালিফোর্নিয়ায় দাবানল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছয়টি স্থানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করেছে ৩ হাজারেরও বেশি দমকলবাহিনী সদস্য। এ ঘটনায় দ্বিতীয়বারের মত প্যাসিফিক কোস্ট হাইওয়ে দীর্ঘদিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। লস এঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চলে গ্রীষ্মকালে এ ধরনের দাবানলের ঘটনা প্রায় ঘটে থাকে। প্রতিবছর এসব এলাকায় দু’শয়েরও বেশি দাবানলের ঘটনা ঘটে থাকে। —বিবিসি সরবজিতের আইনজীবীকে হুমকি পাকিস্তান মানব অধিকার কমিশন জানায়, দেশটির কারাগারে বন্দিদের হামলায় নিহত ভারতীয় নাগরিক সরবজিতের আইনজীবী ও তার পরিবারকে তালেবানরা উড়োচিঠি দিয়ে হুমকি দিয়েছে। এ ব্যাপারে কমিশন পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীকে আইনজীবী আয়াজ সালেহ ও তার পরিবারকে জরুরিভিত্তিতে নিরাপত্তা প্রদানের জন্য অনুরোধ করেছে। —এনডিটিভি মাদকের সঙ্গে জড়ালেন জাস্টিন মাত্র ১৯ বছর বয়সেই তিনি সুপারস্টার। যেখানে তার কনসার্ট সেখানেই হাজারো ভক্তের ভিড়। সেই কানাডার জাস্টিন বিবারের লাখো ভক্তকে এবার শুনতে হলো খানিকটা লজ্জা পাবার মতো খবর। মাদক পাওয়া গেছে ক্যানাডিয়ান এই হার্টথ্রবের কাছে! বিবার বাসে ওঠার সময়ই নাকি গাঁজার গন্ধ পেয়েছিলেন এক পুলিশ কর্মকর্তা। সেই কারণেই সন্দেহ এবং তারপর তল্লাশি। তল্লাশির এক পর্যায়ে পাওয়া যায় মাদক। তিন দিনের সফরে সুইডেন এসেছিলেন জাস্টিন বিবার। বুধবার ছিল সফরের শেষ দিন।—রয়টার্স