মহার্ঘভাতা চাই

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:২০
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২০০৮ সালে বেতন কমিশন গঠন করা হয় এবং ২০০৯ সালে সর্বোচ্চ ৪০,০০০/- হাজার টাকা ও সর্বনিম্ন ৪১০০/- টাকা নির্ধারণ করে বেতন স্কেল দেয়া হলো। কিন্তু খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় সকল প্রকার জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। গত চার বছরে দফায়-দফায় গ্যাস, বিদ্যুত্ ও পানির বিল বাড়ানোর কারণ জানিয়ে বাড়িওয়ালারা অন্যায়ভাবে তাদের ইচ্ছেমতো বাড়িভাড়া বাড়িয়ে দিচ্ছেন। যার কোন নিয়ন্ত্রণ নেই। বর্তমানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিমাসে যে বেতন পাচ্ছেন বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা তারা তাদের ছেলেমেয়ের লেখাপড়ার খরচসহ ঘরসংসার চালাতে হিসশিম খাচ্ছেন। তাই আগামী ১লা জুলাই ২০১৩ ইং মাস হতে মূল বেতনের শতকরা ৩০% হারে মহার্ঘ ভাতা দেয়া প্রয়োজন। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থসচিব মহোদয় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. মজনু মৃধা, নারিশা খালপাড়, দোহার, ঢাকা