সৃজনশীল প্রকাশক সমিতির নতুন নির্বাহী কমিটি

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:২৮
সৃজনশীল প্রকাশকদের সংগঠন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ২০১২-১৩ বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ৩ মে নয়াপল্টনে গাজী ভবনে বার্ষিক সাধারণ সভায় আগামী ১ বছরের জন্য সভাপতি পদে ওসমান গণি (আগামী প্রকাশনী) ও নির্বাহী পরিচালক পদে মিলনকান্তি নাথ (অনুপম প্রকাশনী) নির্বাচিত হয়েছেন।