মনমোহন নাথ
চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজান নাথপাড়া নিবাসী মুক্তিযোদ্ধা ও সমাজসেবী মনমোহন নাথ (৬০) গত বুধবার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে যান। ঐদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্যানুষ্ঠান কলাউজান পারিবারিক শ্মশানে সম্পন্ন করা হয়।
