শোক সংবাদ

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:২৯
আবদুল্লাহ হিল মামুন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ, সীতাকুন্ডের মছজিদ্দা হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুল্লাহ হিল মামুন (৯০) গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। রেনুকা বালা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৮নং ভিটাবাড়িয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রশান্ত কুমার মন্ডলের স্ত্রী রেনুকা বালা (৫০) গতকাল সকালে নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে স্বামী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবদুল লতিফ কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চন্ডিপুর গ্রামের বাসিন্দা আবদুল লতিফ (৫৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। ফরিদুল ইসলাম কক্সবাজার সিটি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফরিদুল ইসলাম (৫৫) গত শুক্রবার চট্টগ্রামের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। তাহের উদ্দীন আহমদ বাজিতপুর ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক তাহের উদ্দীন আহমদ (৬৫) গত শুক্রবার ভৈরবের এক ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। আবুল কাশেম চাটমোহর উপজেলা জাতীয় পার্টির (এ) যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার নতুন বাজার খেয়াঘাট এলাকার বাসিন্দা আবুল কাশেম (৬০) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চাটমোহর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। ছানোয়ার হোসেন জয় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ছানোয়ার হোসেন জয়। গত শুক্রবার রাজধানীর মিরপুরে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এছাড়াও জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন দিপু তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মো. আকবর হোসেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. আকবর হোসেন (৮৩) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ ছেলে ১ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী সোমবার বাদ আসর মিরপুর ডিওএইচএসের কেন্দ্রীয় জামে মসজিদে তার কুলখানি অনুষ্ঠিত হবে।