মো. আবুল ফালাহ খান
বৃটিশ ভারত ও পাকিস্তান বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এন সি অফিসার, স্কুল শিক্ষক, গাজীপুর জেলার কাপাসিয়া থানার সম্মানিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন মেম্বার মো. আবুল ফালাহ খানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। তার বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া করতে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ সকলকে পরিবারের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।
মোশারেফ হোসেন শাজাহান
ভোলার কৃতী সন্তান, সাবেক মন্ত্রী, সাহিত্যিক, সমাজসেবক আলহাজ্ব মোশারেফ হোসেন শাজাহানের ১ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারবর্গ, জেলা বিএনপি ও অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ৩ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকল অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সকল শুভানুধ্যায়ীকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
রওশন আরা বেগম
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপিকা রওশন আরা বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ইউসিসের প্রধান কর্মকর্তা এ এফ এম নুরুল ইসলামের স্ত্রী। পরিবারের পক্ষ হতে আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করার অনুরোধ করা হয়েছে ।
মো. সিদ্দিকুর রহমান
বাংলাদেশ সরকারের সাবেক কেবিনেট সচিব ও রাষ্ট্রদূত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাংগা গ্রামের কৃতি সন্তান সলিমগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মো. সিদ্দিকুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার গ্রামের বাড়িতে কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে।
