১০ দফা দাবি আদায়ে আগামী ২৬ ও ২৭ মে রাজধানীতে সিএনজি অটোরিকশা ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ওনার্স এসোসিয়েশন। ঢাকা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে গতকাল শনিবার অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই ধর্মঘটের কথা জানানো হয়। এ সময় এসোসিয়েশনের সভাপতি মো. হারুন উর রশিদ ও সাধারণ সম্পাদক এ টি এম নাজমুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
