টাঙ্গাইলে ভাসানী প্রযুক্তি ভার্সিটিতে নতুন ভিসি প্রফেসর মো. আলাউদ্দিন

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:৪৪
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. আলাউদ্দিন গতকাল শনিবার যোগদান করেছেন। এই পদে নিয়োগ পাওয়ার আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োজিত ছিলেন। ভাসানী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেই তিনি প্রথমে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন। পরে প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি স্বচ্ছতার সাথে বিশ্ববিদ্যালয় পরিচালনার কথা ঘোষণা করে এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চান। ড. মো. আলাউদ্দিন সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মাজনাবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন।