ইসলামী আন্দোলন, বাংলাদেশ-এর আমীর মওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করীম পীরসাহেব চরমোনাই ওলামায়ে কেরামের মুরুব্বী আল্লামা আহমাদ শফী কর্তৃক আহূত আজকের অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, মুসলমানদের দেশে কোন নাস্তিক মুরতাদের আস্ফাালন মেনে নেয়া হবে না। মহাজোট সরকার এক্ষেত্রে কোন গড়িমসি করলে জনরোষ শুধু নাস্তিকদের উপরই নয়, সরকারের উপরও পড়বে। আর সেই বিক্ষুব্ধ জনরোষ থেকে নাস্তিকরা তাদেরকে রক্ষা করতে পারবে না। তিনি বলেন, নাস্তিক-মুরতাদ ও ইসলামবিরোধী শক্তির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। -প্রেস বিজ্ঞপ্তি
