ইসলামের নামে অপরাজনীতি করছে হেফাজত

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:৪৯
আহলে সুন্নাত ওয়াল জমা‘আত নেতারা অভিযোগ করেছেন, ইসলামের নামে অপরাজনীতির চর্চা করছে হেফাজতে ইসলাম। সরকারের প্রশ্রয়ে হেফাজতিদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। তারা একের পর এক অপরাধ করলেও সরকার রহস্যজনকভাবে নীরব রয়েছে। গতকাল শনিবার নগরীর লালদীঘি ময়দানে এক সমাবেশে তারা এসব কথা বলেন। বক্তারা অবিলম্বে আহলে সুন্নাত কর্মী সাইফুলের হত্যাকারীদের গ্রেফতারের জন্য সরকারের কাছে দাবি জানান। তারা সর্বোচ্চ ধৈর্যসহকারে ওহাবী জামাতিদের মোকাবিলা করার জন্য সুন্নি জনতার প্রতি আহ্বান জানান। আহলে সুন্নাত নেতারা অভিযুক্ত সকল ব্লগারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান। সমাবেশে উপস্থিত ছিলেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব অধ্যক্ষ জালাল উদ্দিন আল কাদেরী, মুফতি ওবায়দুল হক নঈমী, অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরী, সংগঠনের প্রধান সমন্বয়কারী মাওলানা এমএ মতিন প্রমুখ।