গত ৪মে ধানমণ্ডি গভ:বয়েজ হাই স্কুলের প্রথম শ্রেণির সরকারি শাখার শিক্ষার্থী হাসান মুশফিক শাবাব সম্পাদিত ‘আমাদের স্কুল’ নামের দেয়াল পত্রিকা উদ্ভোধনের মধ্য দিয়ে এই স্কুলের দেয়াল পত্রিকা উত্সব উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাকসু’র সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক আতা সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের টি কিউ আই প্রকল্পের প্রকল্প পরিচালক বনমালী ভৌমিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা আক্তার এবং বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন হাওলাদার।
