স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ২৯ এপ্রিল সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘এস এম সুলতান’র জীবনালোকের উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছিলা। আজ প্রশ্নগুলোর উত্তর দেয়া হলো।
প্রশ্ন: এস এম সুলতান কে?
উত্তর :এস এম সুলতান একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী।
প্রশ্ন:তার জন্ম সাল কত?
উত্তর :১৯২৪ সাল ।
প্রশ্ন:পিতা কি করতেন
উত্তর :পিতা রাজমিস্ত্রির কাজ করতেন।
প্রশ্ন :এস. এম. সুলতান’র পুরো নাম কি?
উত্তর :তাঁর পুরো নাম শেখ মুহম্মদ সুলতান।
প্রশ্ন:কত বছর বয়সে তাঁকে নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভর্তি করে দেয়া হয়?
উত্তর :প্রায় পাঁচ বছর বয়সে তাঁকে নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভর্তি করে দেওয়া হয়।
প্রশ্ন:এস এম সুলতানের আঁকার উপকরণ কি ছিল?
উত্তর : কাঠ-কয়লা, কাঁচা হলুদ, পুঁই গাছের ফলের রস- এই ছিলো তাঁর আঁকার উপকরণ।
প্রশ্ন:জমিদার বাবু লাল মিয়াকে ডেকে তাঁর ছবির প্রশংসা করেন এবং পুরস্কার স্বরূপ কি উপহার দেন?
উত্তর :জমিদার বাবু লাল মিয়াকে ডেকে তাঁর ছবির প্রশংসা করেন এবং পুরস্কার স্বরূপ ছবি আঁকার রং, তুলিসহ স্কুলে ভর্তি করে দেন।
প্রশ্ন:এসএম সুলতানের ডাক নাম কি ছিল?
উত্তর: লাল মিয়া
প্রশ্ন :স্কুলের পড়া ভালো লাগে না। তাই বাড়ি থেকে পালিয়ে ধীরেন্দ্রনাথ রায়ের লেখা চিঠি নিয়ে কার কাছে যান?
উত্তর : পালিয়ে ধীরেন্দ্রনাথ রায়ের লেখা চিঠি নিয়ে কলকাতায় চলে যান কবি এবং শিল্পকলা বিশারদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বড় ভাই শাহেদ সোহরাওয়ার্দীর নিকট।
প্রশ্ন :তাকে কে আর্ট স্কুলে ভর্তি করান? কোথায় তার ছবির প্রদর্শনি হয়?
উত্তর :শাহেদ সোহরাওয়ার্দী তাকে আর্ট স্কুলে ভর্তি করান। যুক্তরাষ্ট্রে তাঁর ছবির প্রদর্শনী হয়।
