শফিক সাহেব হোটেলে বসে ভাত খাচ্ছেন।
ওয়েটার :একি! স্যার, আপনি শুধু শুধু ভাত খাচ্ছেন! আপনাকে তরকারি এনে দেব?
শফিক সাহেব :আহ্! জানেন না, আমি গণিতের শিক্ষক? আমি এখানে বসে অঙ্ক করছি, বিরক্ত করবেন না।
ওয়েটার :কী অঙ্ক, স্যার?
শফিক সাহেব :ধরি, ভাতের সঙ্গে ডাল রয়েছে!
রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটি গাড়ি আসতে দেখে এক লোক ভাবছে :
—পাশ কাটিয়ে যাবে। ট্রাম তো নয়।
আর লোকটির দিকে তাকিয়ে গাড়ির চালক ভাবছে :
—সরে যাবে। ল্যাম্পপোস্ট তো নয়!
সর্দারজি রাতে স্বপ্নে দেখেছে কেউ একজন তাকে খুন করেছে। ঘুম থেকে জেগে ওঠার পর মহা দুশ্চিন্তায় পড়ে গেছে সর্দারজি। কিছুক্ষণ পর কাগজপত্র নিয়ে হন্তদন্ত হয়ে ব্যাংকে ছুটল সর্দারজি। ব্যাংকে ঢুকেই সে ম্যানেজারকে তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য বলল। ম্যানেজার বললেন, ‘কিন্তু আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে চাইছেন কেন?’ ‘আপনাদের ব্যাংকের মূল স্লে¬াগান হলো—আমরা আপনাদের স্বপ্ন পূরণ করি। আর আমি স্বপ্ন দেখেছি কেউ আমাকে খুন করছে। আমার এ স্বপ্ন আমি কিছুতেই আপনাদের পূরণ করতে দেব না, তাই।’
ট্যাক্সি চড়ে যাচ্ছিল প্রোগ্রামার। হঠাত্ তা থেমে গেল। স্টার্ট নিচ্ছে না কিছুতেই। প্রোগ্রামার বলল :কয়েকটা জানালা (উইন্ডো) বন্ধ করে দিলে কাজ হওয়ার কথা।
