চলচ্চিত্রের গানে নিয়মিত আয়ুষ্মান!

আপডেট : ০৫ মে ২০১৩, ২০:০৮
বলিউডের অনেক সেলিব্রেটিই অভিনয়ের পাশাপাশি একেবারেই শখের বসে ফিল্মের প্লে-ব্যাক করে থাকেন। সেই ধারাবাহিকতায় নিজের প্রথম চলচ্চিত্রের গানেই কণ্ঠ দিয়েছেন তিনি। ‘পানি দা রং’ ও ‘সাড্ডাি গল্লি আজা’ শিরোনামের এই গান দুটো ব্যাপক জনপ্রিয়তাও পায়। সেই সাথে প্রথম ছবির মধ্য দিয়ে একজন সফল চিত্রনায়ক হওয়ার পাশাপাশি একজন সফল কণ্ঠশিল্পী হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন তিনি। কিন্তু এবার তিনি নিয়মিতই চলচ্চিত্রের গানে কণ্ঠ দিবেন। ইয়াশ রাজ ফিল্মসের নতুন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিবেন তিনি। এই ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করছেন সোনম কাপুর।