জর্জ ক্লুনি :হলিউডের প্রখ্যাত অভিনেতা। ১৯৬১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। অভিনেতার পাশাপাশি তিনি একজন পরিচালক, প্রযোজক এবং কাহিনিকারও। ১৯৮৪ সালে ‘ই/আর’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি অভিনয় শুরু করেন। প্রথম ছবিতেই অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা। এ পর্যন্ত অর্ধশতাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন, যার অধিকাংশই ব্যবসাসফল ছবি। তার পরিচালিত ও প্রযোজিত ছবির সংখ্যাও ত্রিশটির মতো। একাধিকবার তিনি অস্কার একাডেমিক অ্যাওয়ার্ড অর্জন করেন ও মনোনীত হন। সর্বশেষ এবারের একাডেমিক অ্যাওয়ার্ডেও তিনি মনোনীত হয়েছেন।
