সারা বিশ্বে যে কটি ফিল্ম ফেস্টিভ্যাল হয়, তার ভেতরে রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল অন্যতম। সম্প্রতি রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে বেশ কটি চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে। এর ভেতরে অন্যতম ছবি হিসেবে প্রদর্শিত হবে তরুণ চিত্র নির্মাতা স্বপন আহমেদের ‘লালটিপ’। আগামী ২৯ মে সন্ধ্যা ৬টা জেনেসিস হলে ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ‘লালটিপ’-এর আন্তর্জাতিক প্রদর্শনী প্রসঙ্গে স্বপন আহমেদ বলেন, ‘এটা শুধু আমার ছবির জন্য নয় গোটা বাংলাদেশের ছবির জন্যই বড় একটা সম্মান। ইদানীং অনেকেই ছবির ভেতরে নিজের দেশকে ছোট করে দেখানো বা ছবিতে ভাষা বিকৃতিসহ নানান কিছু সংযুক্ত করে কিন্তু আমার ছবিতে সেটি নেই। সেক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে আমি মনে করে সেই মানের কোনো চলচ্চিত্র হিসেবে ‘লালটিপ’ প্রদর্শিত হচ্ছে।
