গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সোহরাব উদ্দিনসহ বিএনপির চার নেতার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্প্রতি হরতাল চলাকালে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জয়দেবপুর থানায় দায়েরকৃত একটি মামলায় গতকাল রবিবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এ চার নেতা হাইকোর্ট থেকে অস্থায়ী জামিনে ছিলেন।
