জাতীয় শিল্পনীতি-২০১০-এর আলোকে নাহিয়ান সিএনজি ফিলিং স্টেশনকে শিল্প হিসেবে গণ্য না করাকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা এবং আবেদনকারীর বিদ্যুত্ বিল সরকার কর্তৃক শিল্প নির্ধারিত হারে প্রস্তুত করার জন্য কেন বিবাদিদেরকে নির্দেশ দেয়া হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গত ১৫ এপ্রিল এ আদেশ দেন। এছাড়া আগামী চার সপ্তাহের মধ্যে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সচিব, শিল্প সচিব, বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। মেসার্স নাহিয়ান সিএনজি ফিলিং স্টেশন হাইকোর্টে এ রিট দায়ের করেন। তার পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো. মামুন আলীম। -প্রেস বিজ্ঞপ্তি
