সাহিত্যিক ড. আলাউদ্দিন আল আজাদের ৮১তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৩২ সালের এই দিনে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪৯টি। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, গবেষণা ও সম্পাদনাসহ সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তার সার্বিক পদচারণা। আলাউদ্দিন আল আজাদের রচনাবলী বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। তিনি বাংলা একাডেমী, ইউনেস্কো ও একুশে পদকসহ আরও দেশ-বিদেশের ১৯টি সম্মাননা পদক লাভ করেন। ২০০৯ সালের ৩ জুলাই তিনি ইন্তেকাল করেন। আজ তার জন্মবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এতিমখানায় খাদ্য বিতরণ এবং বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।
