আসমত আলী সিকদার
ষাটের দশকের আইয়ুব বিরোধী আন্দোলনের প্রথম সারির প্রখ্যাত ছাত্র নেতা, সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক আসমত আলী সিকদারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ৭০-এর জাতীয় পরিষদ নির্বাচন ও ৭৩-এর নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বামনাবাসী মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
সিদ্দিকা বেগম
কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা সিদ্দিকা বেগমের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার নিজ বাসা ‘নীলাচল’, কিশোরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মোহাম্মদ য়্যাহ্য়্যা¬
মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, দেশের সমবায় আন্দোলন ও গ্রাম উন্নয়নের অন্যতম পুরোধা আইনজীবী আবু মোহাম্মদ য়্যাহ্য়্যার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ মাগরিব নগরীর হযরত শাহ সুফী মোল্লা মিছকিন শাহ্ (র.) মসজিদ সংলগ্ন মরহুমের কবর জিয়ারত, কোরানখানি, দোয়া মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
