শোক সংবাদ

আপডেট : ০৫ মে ২০১৩, ২২:৩৪
আব্দুল ওয়াহাব ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব (৫৮) গত শনিবার সকালে জেলার পৌর শহরের মেড্ডায় ভাড়া বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রাবেয়া বেগম বরিশালের উত্তর বিজয়পুর গ্রামের মরহুম আব্দুল গফুর শরীফের স্ত্রী ও দৈনিক ইত্তেফাকের গৌরনদী সংবাদদাতা মোঃ জামাল উদ্দিনের বড় ভাইয়ের শাশুড়ি রাবেয়া বেগম (৮০) বার্ধক্যজনিত কারণে গত শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ৫ কন্যা রেখে গেছেন।