যশোরে বিএনপির এগার নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ

আপডেট : ০৫ মে ২০১৩, ২৩:১৭
যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১১ জন নেতা-কর্মীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। রবিবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমি আহমেদের আদালতে স্থায়ী জামিনের জন্য আবেদন করেন আসামিরা। শুনানির পর আদালত নেতাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। জেলহাজতে পাঠানো আসামিরা হলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইউনুস আলী, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শান্তি, যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আতাউর রহমান লাল ও বিএম আজিম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ৭নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুজ্জামান খোকন, রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম রানা।