ঢাকা ওয়াসার ওয়াটার লিডার্স অ্যাওয়ার্ড লাভ

আপডেট : ০৫ মে ২০১৩, ২৩:১৭
বিশ্ব পানি সন্মেলনে ঢাকা ওয়াসা ওয়াটার লিডার্স অ্যাওয়ার্ড ২০১৩ অর্জন করেছে। বিশ্বের উন্নয়নশীল শহরের মধ্যে সফল পানি ব্যবস্থাপনায় ঢাকা ওয়াসা এই অ্যাওয়ার্ড লাভ করে। পাঁচ শতাধিক প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশ নেয়। মেক্সিকোর রাষ্ট্রপতি ভিসেন্ট ফক্সের কাছ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। অ্যাওয়ার্ডের সাথে পুরস্কারের ১০ হাজার মার্কিন ডলার অর্থাত্ প্রায় ৮ লাখ টাকা তুলে দেয়া হয়। প্রকৌশলী তাকসিম এ খান তার প্রতিক্রিয়ায় বলেন, ওয়াসার ঘুরে দাঁড়াও কর্মসূচি বিশেষ করে ঢাকার বস্তি এলাকায় নিম্নআয়ের মানুষের মাঝে সফল পানি সরবরাহের জন্য ঢাকা ওয়াসা এই পুরস্কার লাভ করেছে। তিনি বলেন, পুরস্কারের অর্থ এলআইসি কার্যক্রমের আওতায় বস্তি এলাকায় পানি সরবরাহ কাজে ব্যয় করা হবে।