বগুড়া জেলা জামায়াতের আমীর গ্রেফতার জেল হাজতে প্রেরণ

আপডেট : ০৫ মে ২০১৩, ২৩:১৮
বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর ও স্থানীয় দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিনকে জেলার কাহালু উপজেলায় তার জামাইয়ের বাসা থেকে গ্রেফতার করেছে র্যাব-১২-এর একটি দল। রবিবার দুপুরে তাকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সাদা পোশাকে কাহালু থানা পুলিশের সহযোগিতায় রবিবার ভোরে উপজেলার উলট্ট গ্রামে জামাইয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে। বেলা সাড়ে ১১টায় তাকে বগুড়া সদর থানায় সোপর্দ করে র্যাব। তার বিরুদ্ধে ৩ মার্চ বগুড়া তাণ্ডবে গাড়ি পোড়ানো ও ভাঙচুর, পুলিশের উপর হামলাসহ মোট ১০টি মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানান। ৩ মার্চের ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।