বায়তুল মোকাররম ও স্টেডিয়াম এলাকায় শতাধিক দোকানে লুটপাট

আপডেট : ০৫ মে ২০১৩, ২৩:২০
গতকাল রবিবার বায়তুল মোকাররম ও স্টেডিয়ামের আশপাশে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঐ সব এলাকার শতাধিক দোকানপাট লুটপাট হয়েছে। ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের শত শত দোকানপাট পুড়িয়ে দেয়া হয়েছে। হামলার ফাঁকে এক দল সুযোগ সন্ধানী শতাধিক দোকানপাটে লুটপাট করে লাখ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। স্টেডিয়াম এলাকায় বেশিরভাগ দোকানপাট ভাঙচুর করা হয়। বায়তুল মোকাররমের আশপাশে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল রাত ৯টা পর্যন্ত বায়তুল মোকাররম ও স্টেডিয়ামসহ আশপাশ এলাকার শতাধিক দোকান লুট হওয়ার সংবাদ ক্ষতিগ্রস্ত দোকান মালিক পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। মতিঝিল ও পল্টন থানার পুলিশ জানায়, রাত ৯টা পর্যন্ত শতাধিক দোকান লুট হওয়ার সংবাদ এসেছে। জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করা হবে বলে পুলিশ জানায়।