৭ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ২৪ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৫ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও শুক্র। আপনার শুভসংখ্যা: ৬ ও ৭। শুভবার সোম ও শুক্র। শুভরত্ন: হীরক ও এমেথিষ্ট ।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, দয়ালু, উদার ও মিশুক। আপনার বিশ্লেষণী ক্ষমতা ও উদ্ভাবনী দক্ষতা যে কোন সমস্যার সমাধান করতে পারে। দৈহিক পরিশ্রমের চেয়ে মানসিক পরিশ্রমের ক্ষেত্রেই আপনি বেশি সফল। রহস্যময় অভিনব বিষয়, ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতিও রয়েছে আপনার ঝোঁক। একগুয়েমী আপনাকে সহজেই ক্লান্ত করে দেয়। পার্থিব সাফল্য লাভের জন্য আপনাকে আরো বাস্তববাদী ও বৈষয়িক হতে হবে ।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কবি রবার্ট ব্রাউনিং, সুরকার চিয়াকোভোস্কি, যোশেফ টিটো, দার্শনিক ডেভিড হিউম, অভিনেতা গ্যারী কুপার, জর্জ অরওয়েল, অভিনেত্রী কবিতা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ সরকারি চাকুরিতে কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বদলি অথবা পদন্নোতির সম্ভাবনা আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রা প্রচেষ্টা সফল হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ অস্থিরচিত্ততা ক্ষতির কারণ হতে পারে। হঠাত্ কোনো কারণে মন চঞ্চল হতে পারে। বিলম্বিত সিদ্ধান্তের জন্য সুযোগ হাতছাড়া হতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ রাজনৈতিকদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোন কারণে দুশ্চিন্তায় ভুগতে পারেন। মানসিক অশান্তি দেখা দিতে পারে। শরীর খুব একটা ভাল যাবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আজ কোন কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। আপনজন কারো ব্যবহারে মনে কষ্ট পাবেন। যে কোনো উত্তেজনা এড়িয়ে চলার চেষ্টা করুন। কাজকর্মে অন্যের সহযোগিতা আশা করতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। প্রকৌশলী অথবা প্রযুক্তিবিদদের জন্য সময় অনুকূল থাকবে। কর্মস্থলে কর্তৃপক্ষের সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। আজ কোনো ঝুঁকি নিবেন না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে। পাওনা টাকা কিছু হাতে আসতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। প্রিয়সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হতে পারে। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। কোনো ধরনের স্বীকৃতি বা পুরস্কার পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ বিয়েশাদীর ব্যাপারে কোনো প্রস্তাব আসতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে। আজ কোনো ব্যাপারে নিজেকে অসহায় মনে করতে পারেন। যৌথ উদ্যোগ সফল হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। অসত্সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কাজকর্ম বাধাগ্রস্ত হবে। অর্থ নষ্ট হওয়ার আশংকা আছে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায় বিলম্ব হতে পারে। ফলে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ। আর্থিক সাফল্য ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আজ কোন সুযোগ হাতছাড়া হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সুযোগ ও সাফল্য পেতে পারেন। তথ্যপ্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ আজ কাউকে ধারকর্জ না দিলেই ভালো করবেন। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না করাই ভাল। শেয়ার ব্যবসায় চিন্তা-ভাবনা করে বিনিয়োগ করুন। আপনজন কারো স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। নিজেই হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে ।
