বিভিন্ন ধরনের কাপর বা পরিধেয় পরিস্কারের জন্য ওয়াশিং মেশিন এর ব্যবহারের কথা হয়তো অনেকেই জানেন। আর এই ওয়াশিং মেশিনেরই সবচেয়ে ক্ষুদ্রতম সংস্করণটি তৈরি করে ২০১১ সালের ১৮ মে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায় চীনের শ্যানডং প্রদেশের কিংডাও শহরে অবস্থিত কিংডাও হায়ার ওয়াশিং মেশিন কোম্পানি লিমিটেড। বিশ্বের সবচেয়ে ছোট এই ওয়াশিং মেশিনটির দৈর্ঘ্য ও প্রস্থ ছিল যথাক্রমে ১০.০৮ ইঞ্চি ও ১০.৯৪ ইঞ্চি। আর উচ্চতায় এই ওয়াশিং মেশিনটি ছিল সর্বসাকুল্যে মাত্র ১ ফুট ৩.০৪ ইঞ্চি। এত ছোট মাপের একটি ওয়াশিং মেশিনে একসাথে দু’তিনটি কাপড়ের বেশি পরিষ্কার করা না গেলেও বহনযোগ্যতা ও অল্প স্থানে এটে যাওয়ার কারণে তা অনেক গ্রাহকেরই দৃষ্টি আকর্ষণ করে।
