প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্ণারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা এর একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগে ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের প্রথমপত্রে ব্যবস্থাপনা অংশে ব্যবস্থাপনার প্রকৃতি, প্রেষণা এবং নিয়ন্ত্রণ অধ্যায় পাঠদান শেষে শ্রেণি শিক্ষক উক্ত শ্রেণির সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগ করে উক্ত অধ্যায় থেকে আলাদা আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন বের করার পরামর্শ দেয়। তারা সকলে মিলে মোট ৬১ টি জ্ঞানমূলক প্রশ্ন বের করে এবং এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তারা তাদের পঠিত জ্ঞানের আলোকে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করে। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে লেখা অনেকটাই সম্ভব হবে । পাশাপাশি বহুনির্বাচনী প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যাবে। তাদের এই কাজে সহযোগিতা করেন তাদের কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: কবির হোসেন (সুজন)।
নিকুঞ্জ মডেল কলেজের শিক্ষর্থীদের তৈরীকৃত জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিম্নে ধারাবাহিকভাবে উল্লেখ করা
অধ্যায়: প্রেষণা
৩২. প্রেষণা কী ?
উত্তর: প্রেষণা হলো প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীবৃন্দের কার্য ক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে অনুপ্রানিত উত্সাহিত ও প্ররোচিত করার একটি প্রক্রিয়া।
৩৩. মনোবল কী ?
উত্তর: কর্মীরা যেখানে কাজ করে সেই কাজের মূল বিষয় বা উদ্দ্যেশ্যের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বা সামষ্টিক আচরণগত কাঠামোই হলো মনোবল।
৩৪. আর্থিক প্রেষণা কী ?
উত্তর: অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনা মূলক ব্যবস্থাকে আর্থিক প্রেষণা বলে।
৩৫. আর্থিক প্রেষণা সমূহ কি কি ?
উত্তর : আর্থিক প্রেষণা সমূহ হলো ন্যায্য বেতন, মুনাফার অংশ, বোসান, আর্থিক নিরাপত্তা, অগ্রিম, চিকিত্সা, পরিবহন, বাসস্থানগত সুবিধা এবং পদোন্নতি।
৩৬. অনার্থিক প্রেষণা কী ?
উত্তর: প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের প্রনোদিত করার জন্য অর্থের বাহিরে যে সকল উদ্দীপক ব্যবহূত হয় তাকে এক কথায় অনার্থিক প্রেষণা বলা হয়।
৩৭. অনার্থিক প্রেষণা সমূহ কি কি?
উত্তর: কার্যের সুষ্ঠ কর্ম পরিবেশ, নিরাপত্তা, আকর্ষনীয় কাজ শ্রমিক কর্মীদের সাথে উত্তম ব্যবহার, ভাল কাজের প্রশংসা, প্রশিক্ষণ সুবিধা, শ্রমিক সংঘের সুবিধা ইত্যাদি।
৩৮. বোনাস কী ?
উত্তর: বিভিন্ন পর্ব ও অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্রমিক কর্মীবৃন্দকে যে বাড়তি অর্থ দেওয়া হয় তাকে বোনাস বলে।
৩৯. পদোন্নতি কী ?
উত্তর: বর্তমান পদ থেকে কাউকে অপেক্ষাকৃত উন্নতর পদে উন্নতি করাকে পদোন্নতি বলে।
৪০. কোনটির সাথে প্রেষণার বিষয়টি সম্পর্কযুক্ত ?
উত্তর: অভাব ও এর পরিতৃপ্তির সাথে প্রেষণার বিষয়টি বিশেষভাবে সম্পর্কযুক্ত।
৪১. ম্যাজলোর চাহিদা সোপান তত্ত্বের জনক কে ?
উত্তর : ম্যাজলোর চাহিদা সোপান তত্ত্বের জনক এ. এইচ ম্যাজলো।
৪২. ম্যাজলো মানুষের অভাবকে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তর: ম্যাজলো মানুষের অভাবকে ৫ ভাগে ভাগ করেছেন।
৪৩. ম্যাজলোর চাহিদা সোপান তত্ত্বের প্রথম চাহিদা কোনটি ?
উত্তর: ম্যাজলোর চাহিদা সোপান তত্ত্বের প্রথম চাহিদা জৈবিক চাহিদা।
৪৪. ম্যাজলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বশেষ চাহিদা কোনটি?
উত্তর: ম্যাজলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বশেষ চাহিদা আত্নপ্রতিষ্ঠার চাহিদা।
৪৫.ম্যাজলোর চাহিদা সোপান তত্ত্বের আলোকে সামাজিক চাহিদার পরের চাহিদা কোনটি?
উত্তর: ম্যাজলোর চাহিদা সোপান তত্ত্বের সামাজিক চাহিদার পরের চাহিদা আত্নতৃপ্তির চাহিদা।
৪৬. কর্মীদের প্রেষণা দানের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা কোনটি ?
উত্তর: কর্মীদের প্রেষণা দানের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা হলো কর্মীদের প্রয়োজনের ভিন্নতা।
৪৭. কোনটির ফলে কর্মীদের কার্য সন্তুষ্টি আসে ?
উত্তর: প্রেষণার ফলে কর্মীদের কার্য সন্তুষ্টি আসে।
সৌজন্যে :UCC
