‘সত্যগ্রহ’ নিয়ে উচ্ছ্বসিত কারিনা কাপুর

আপডেট : ০৬ মে ২০১৩, ২০:০১
বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর তার নতুন ছবি ‘সত্যগ্রহ’ নিয়ে বেশ উচ্ছসিত। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি। একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন কারিনা কাপুর। কারিনা বলেন, ‘এই ছবিতে কাজ করতে পেরে সবচেয়ে ভালো লাগছে অমিতাভ জি-এর মতো গুণী একজনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। তার সঙ্গে এর আগেও কাজ করেছি, তবে এতটা সখ্যতা তখন ছিল না। পলিটিক্স নিয়ে তৈরি এই ছবিটি বলিউডের ইতিহাসের অন্যতম উদাহরণ হবে বলে আমার বিশ্বাস। ছবিটির শুটিং প্রায় শেষ। খুব শীঘ্রই আমরা পোস্ট প্রোডাকশনে চলে যাব।’