সুমন আনোয়অরের নাট্যরূপ ও পরিচালনা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত হলো ‘অপরিচিতা’। এতে অভিনয় করেছেন—সাব্বির আহমেদ, মীম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, অশোক ব্যাপারি ও সাবিহা জামান। নাটকের কাহিনীতে দেখা যাবে—দুই জন প্রেমিক-প্রেমিকাকে রবীন্দ্রনাথ এমন ভাবে উপস্থাপন করেছেন, যা শুধু তার পক্ষেই সম্ভব। দুই পরিবারের মধ্যে বিবাহের কথা বার্তা চলতে থাকে, সেই অনুযায়ী মেয়ে পক্ষের বাড়িতে যায় ছেলে পক্ষ। ছেলের সাথে মা ও মামা, আর কনে তার পিতার একমাত্র কন্যা সন্তান, ছেলের মামা একটু সন্দেহ প্রবণ মানুষ, সে বিবাহের দিন কনের পিতার দেওয়া সমস্ত সোনার অলংকার লোক দিয়ে পরীক্ষা করে নেয় এবং সেখানে একমাত্র খারাপ সোনা হলো ছেলের পক্ষের দেওয়া আংটি খানা, তাতেও মামার কোনো লজ্জা হয় না, কিন্তু কনের পিতা এই পরিবারের সাথে তার মেয়ের বিয়ে দিবেন না বলে জানিয়ে দেয়। এভাবেই এগিয়ে যায় গল্পটি।
