কামাল আহমেদের ৬ষ্ঠ অডিও সিডি ‘কান পেতে রই’

আপডেট : ০৬ মে ২০১৩, ২০:০২
২৫শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শিল্পী কামাল আহমেদের ৬ষ্ঠ অডিও সিডি ‘কান পেতে রই’ লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছে। এ সিডিতে ১০টি গান রয়েছে। গানগুলো দ্বৈত কণ্ঠে গাওয়া। শিল্পী কামাল আহমেদের সাথে এ সিডিতে কণ্ঠ দিয়েছেন এসময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠ শিল্পী প্রিয়াংকা গোপ। গানগুলো হলো ‘যদি জানতেম আমার কিসের ব্যথা’, ‘আমার মন মানে না’, ‘ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে’, ‘নিদ্রাহারা রাতের এ গান’, ‘ধরা দিয়েছি গো’, ‘আমি কান পেতে রই’, ‘সেদিন দু’জনে দুলেছিনু বনে’, ‘মধুগন্ধে ভরা’, ‘আমার প্রাণের মাঝে সুধা আছে’, ‘দিয়ে গেনু বসন্তের এই গানখানি’।