রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে ধুলাবালি ও কাদা জমে থাকে। ধুলাবালি ও কাদা-বৃষ্টি ও বাতাসে পাশের ড্রেনে পড়ে ড্রেন ব্লক করে। সেগুলোই ঠিকাদার নিয়োগ করে কালো আবর্জনা হিসাবে ড্রেন থেকে তোলা হয়। পরিচ্ছন্নকর্মীরা এই বালি-কাদা পরিষ্কার না করে শুধু কাগজের টুকরো পরিষ্কার করে। এ ব্যাপারে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানাই।
হাফিজ আহমদ, মহাখালী, ঢাকা
