ভূগর্ভস্থ ক্যাবল চুরির কারণে তিন সপ্তাহ ধরে রাজশাহীর প্রায় ১৮শ’ গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ব্যাপারে নগরীর মতিহার ও রাজপাড়া থানায় পৃথক দুইটি মামলা হলেও জড়িত কাউকে গ্রেফতার ও চুরি হওয়া ক্যাবল উদ্ধার হয়নি। নগরীর তালাইমারী ও শহীদ কামরুজ্জামান কেন্দ ীয় উদ্যানের কাছে ভূগর্ভস্থ টেলিফোন চেম্বার থেকে আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ টেলিফোনের ক্যাবল চুরি হয়।
রাজশাহীস্থ বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লি. (বিটিসিএল) বিভাগীয় প্রধান প্রকৌশলী আব্দুল মান্নান জানান, ১৩ এপ্রিল মহানগরীর মতিহার ধানাধীন তালাইমারী এলাকায় ভূগর্ভস্থ টেলিফোন ক্যাবল চুরি হয়। আনুমানিক ৩৩০ মিটার ক্যাবল চুরির কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ (রাবি) এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় ৩শ’ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ২৬ এপ্রিল রাতে নগরীর শহীদ এএইচএম কামরুজ্জামান কেন্দ ীয় উদ্যান ও চিড়িয়াখানা এলাকা থেকে ১২শ’ পিআর কেবল চুরি হয়। ফলে ওই এলাকার পাবলিক হেলথ, ট্রাফিক পুলিশ অফিস, কর অফিস, এলজিইডি, প্রাথমিক ও গণশিক্ষা, দুদক, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক ও রেঞ্জ ডিআইজি’র কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিসের প্রায় ১৫শ’ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
