অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে দক্ষিণাঞ্চলের ছয়টি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। গতকাল সোমবার ধর্মঘটের তৃতীয় দিনে বাস না চলায় হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন। বিভিন্ন মহাসড়কে অবৈধ ইজিবাইক, মহেন্দ্র, নছিমন, করিমন চলাচল বন্ধের দাবিতে যৌথভাবে এই ধর্মঘট আহ্বান করেছে জেলা মোটর মালিক ও মোটর শ্রমিক সমন্বয় পরিষদ।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানিয়েছেন, ধর্মঘটের ষষ্ঠ দিনে জেলা মোটর মালিক ও মোটর শ্রমিক সমন্বয় পরিষদ ঘোষণা দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, পিকেটিং করার ফলে রাস্তায় রিক্সা-ভ্যান ছাড়া কোনো মোটর যানই চলাচল করছে না।
সাতক্ষীরায় পরিবহন ধর্মঘট স্থগিত
সাতক্ষীরা প্রতিনিধি জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি রুটে বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সাতক্ষীরায় স্থগিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেয়া হয়।
