বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী। গতকাল সোমবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেন। আজ মঙ্গলবার তিনি রংপুরে পৌঁছেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রথম কর্মদিবস শুরু করবেন বলে জানা গেছে। গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আব্দুল জলিল মিয়াকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০০৯ এর ১০(১) ধারা মোতাবেক রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীকে পরবর্তী ৪ বছরের জন্য উপাচার্য নিয়োগ প্রদান করে।
