মেহেন্দিগঞ্জের দরিচারখাজুরিয়া ইউনিয়নের ওপর দিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় বয়ে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ঐ ইউনিয়নের প্রায় দুই শতাধিক কাঁচা ঘর বাড়ি। বজ পাতে মারা গেছে ৭টি গবাদি পশু। দরিচারখাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের জানান, গতকাল সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত আকস্মিক ঘূর্ণিঝড়ে পুরো ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে চেয়ারম্যানের বসত ঘরসহ প্রায় দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হওয়ার খবর পাওয়া গেছে।
