৮ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ২৫ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৬ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও শনি। আপনার শুভসংখ্যা: ৬ ও ৮। শুভবার শুক্র ও শনি। শুভরত্ন: নীলা ও হীরক।
প্রকৃতিগতভাবে আপনি:চিন্তাশীল, রিজার্ভ, সতর্ক ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। আপনি যে কোনো বিষয়ের আলোকোজ্জ্বল ও অন্ধকার উভয় দিক দেখতে পান। আপনি সৃজনশীল ও দার্শনিক মনের অধিকারী। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি অনেকটা নিয়তি নির্ভর। আর পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ আপনার জীবনকে প্রভাবিত করবে গভীরভাবে। জীবনের অনেক দায়িত্ব অর্পিত হতে পারে আপনার উপর।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, এডওয়ার্ড গিবন, আ.ন.ম বজলুর রশীদ, কলিম শরাফী, রওশন জামিল, সনি লিস্টন, শর্মিলী আহমেদ, পল গগিন, সাজেদা চৌধুরী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কোন আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যয়বৃদ্ধি পাবে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কিছু সুযোগ হাতে আসতে পারে। বিলম্বিত সিদ্ধান্তের জন্য সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মস্থলে পরিবর্তন যোগ আছে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। মানসিক অস্থিরতা পরিহার করার চেষ্টা করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ দিনটি সামগ্রিকভাবে খুব একটা ভাল বলা যাবে না। জনসম্পৃক্ত পেশায় জড়িতদের জন্য দিনটি শুভ নয়। কাজকর্মে বাধা সৃষ্টি হতে পারে। বিরোধীপক্ষ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। যেকোনো সিদ্ধান্ত চিন্তা-ভাবনা করে নেয়ার চেষ্টা করুন। চলাফেরায় বিশেষ সতর্কতা অবলম্বন করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। ভাই-বোনদের কারো আচরণে রুষ্ট হতে পারেন। আয়ের ক্ষেত্র বাধাগ্রস্ত হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। শত্রুপক্ষের সাথে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। অকারণ ঝুঁকি না নিলেই ভালো করবেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। পরিশ্রম বৃদ্ধি পাবে। বৈবাহিক আলোচনা অগ্রগতি হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। পাওনা টাকা তাগাদা দিন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ হঠাত্ কোনো কারণে দূরে কোথাও যেতে হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ হতাশা কাটিয়ে উঠার চেষ্টা করুন। মনে রাখবেন প্রয়োজনে সহযোগিতার লোকের অভাব হবে না। যৌথ কাজে সাফল্য আসতে পারে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন। বৈবাহিক যোগাযোগ শুভ। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কথা-বার্তা বলতে সতর্কতা অবলম্বন করুন। কারো সম্পর্কে বিরূপ মন্তব্যের জন্য বিপদে পড়তে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। উদ্বেগ পরিহার করতে পারলে ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কোনো খারাপ বন্ধুর জন্য বিব্রতবোধ করতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। নিজের দোষে লাভজনক কোনো সুযোগ হারাতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। পাওনা টাকা আজ নাও পেতে পারেন। ব্যবসায়িক বিনিয়োগ সতর্কতার সাথে করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের দুর্ঘটনায় পতিত হওয়ার আশঙ্কা আছে। কম্পিউটার ও আর্কিটেকচার সম্পর্কিত কাজকর্মে পারদর্শিতা অর্জন করতে পারেন। বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। অসুস্থ বোধ করতে পারেন। বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা থাকলে তা বাতিল করুন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। আজ কাউকে ধার-কর্জ না দিলেই ভালো করবেন। বিনোদন শুভ।
