এইচএসসি পরীক্ষার ব্যবসায় নীতি ও প্রয়োগ এবং বাংলা প্রথমপত্র

আপডেট : ০৭ মে ২০১৩, ১৯:৩৩
কবির হোসেন সবুজ প্রভাষক নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা সৃজনশীলের সৃষ্টি কর্ণারে নিকুঞ্জ মডেল কলেজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্ণারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা এর একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগে ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের প্রথমপত্রে ব্যবস্থাপনা অংশে ব্যবস্থাপনার প্রকৃতি, প্রেষণা এবং নিয়ন্ত্রণ অধ্যায় পাঠদান শেষে শ্রেণি শিক্ষক উক্ত শ্রেণির সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগ করে উক্ত অধ্যায় থেকে আলাদা আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন বের করার পরামর্শ দেয়। তারা সকলে মিলে মোট ৬১ টি জ্ঞানমূলক প্রশ্ন বের করে এবং এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তারা তাদের পঠিত জ্ঞানের আলোকে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করে। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে লেখা অনেকটাই সম্ভব হবে । পাশাপাশি বহুনির্বাচনী প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যাবে। তাদের এই কাজে সহযোগিতা করেন তাদের কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: কবির হোসেন (সুজন)। নিকুঞ্জ মডেল কলেজের শিক্ষর্থীদের তৈরীকৃত জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিম্নে ধারাবাহিকভাবে উল্লেখ করা অধ্যায় : নিয়ন্ত্রণ ৪৮. নিয়ন্ত্রণ কী ? উত্তর: পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের কার্যাদি সম্পূর্ণ হচ্ছে কিনা তা মূল্যায়ণ করা বিচ্যুতি ঘটলে তা নিরুপণ, বিচ্যুতির কারণ নির্ণয় ও তা বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলা হয়। ৪৯. ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ কাজ কোনটি ? উত্তর : ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ কাজ নিয়ন্ত্রণ। ৫০. ব্যবস্থাপনার কালান্তিক কাজ কোনটি ? উত্তর: ব্যবস্থাপনার কালান্তিক কাজ নিয়ন্ত্রণ। ৫১. পরিকল্পনার ন্যায় কোনটির ব্যাপ্তি প্রতিষ্ঠানের সকল স্তরে পরিব্যপ্ত ? উত্তর: পরিকল্পনার ন্যায় নিয়ন্ত্রণের ব্যাপ্তি প্রতিষ্ঠানের সকল স্তরে পরিব্যপ্ত। ৫২. ব্যবস্থাপনার উর্ধ্বতন কর্তৃক সম্পাদিত কাজ কোনটি ? উত্তর : ব্যবস্থাপনার উর্ধ্বতন কর্তৃক সম্পাদিত কাজ নিয়ন্ত্রণ। ৫৩.নিয়ন্ত্রণের অন্যতম উদ্দেশ্য কী ? উত্তর : নিয়ন্ত্রণের অন্যতম উদ্দেশ্য হলো বিচ্যুতি নির্ণয় করা। ৫৪. নিয়ন্ত্রণের কয়টি ধাপ সাধারণত লক্ষ্য করা যায় ? উত্তর: নিয়ন্ত্রণের পাঁচটি ধাপ সাধারণত লক্ষ্য করা যায়। ৫৫. নিয়ন্ত্রণের প্রথম ধাপ কোনটি ? উত্তর : নিয়ন্ত্রণের প্রথম ধাপ আদর্শ মান নির্ধারণ। ৫৬. পার্ট এর পূর্ণরুপ কী ? উত্তর : Programme evaluation and review technique. ৫৭. বাজেটীয় নিয়ন্ত্রণ কী ? উত্তর: সংখ্যাত্নক পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের কার্যাকার্য বিশ্লেষণ এবং তার আলোকে কোন বিচ্যুতি ঘটলে প্রয়োজনীয় সংশোধনী মূলক ব্যবস্থা গ্রহণ করাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলা হয়। ৫৮. বাজেট কী ? উত্তর: পরিকল্পনার সংখ্যাত্নক প্রকাশকে বাজেট বলা হয়। ৫৯. নিয়ন্ত্রণের ভিত্তি কোনটি ? উত্তর:নিয়ন্ত্রণের ভিত্তি হলো পরিকল্পনা। ৬০. ব্যবস্থাপনা প্রক্রিয়ায় কোনটি মুদ্রার এপিঠ ও ওপিঠ ? উত্তর:ব্যবস্থাপনা প্রক্রিয়ায় পরিকল্পনা ও নিয়ন্ত্রণ মুদ্রার এপিঠ ও ওপিঠ। ৬১. নিয়ন্ত্রণের কোন পদ্ধতির মাধ্যমে উত্পাদনের পরিমাণ,ব্যয় ও বিক্রয় মূল্যের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় ? উত্তর: নিয়ন্ত্রণের ব্রেক ইভেন বিন্দু বিশ্লেষণের মাধ্যমে উত্পাদনের পরিমাণ, ব্যয় ও বিক্রয় মূল্যের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। সৌজন্যে :UCC মোস্তাফিজুর রহমান লিটন সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ,ঢাকা একুশের গল্প গতকালের পর ১। তপুর প্রিয় বিষয় কী ছিল? ক) বই পড়া  গল্প বলা গ) কঙ্কাল দেখা ঘ) মিছিল করা ২। জহির রায়হানের জন্ম সন— ক) ১৯৩১ খ) ১৯৩২  ১৯৩৩ ঘ) ১৯৩৪ ৩। ‘জীবন থেকে নেয়া’ কী জাতীয় রচনা?  চলচ্চিত্র খ) নাটক গ) উপন্যাস ঘ) ছোটগল্প ৪। তপু মারা যাওয়ার পর কত বছর কেটে গেছে? ক) দুই বছর খ) তিন বছর  চার বছর ঘ) পাঁচ বছর ৫। ‘অগণিত লোকের ভীড় জমেছিলো সেদিন’— কেন? ক) ধর্মঘটের জন্যে খ) হরতাল পালনের জন্যে  মিছিলের জন্যে ঘ) জনসভার জন্যে ৬। ‘একুশের গল্প’-এ উল্লেখিত লালমাটির পথ কেমন ছিল? ক) সোজা খ) ভাঙাচোরা  আঁকাবাঁকা ঘ) উঁচুনিচু ৭। মিছিলটা কোথায় পৌঁছেছিল?  হাইকোর্টের মোড়ে খ) কার্জন হলের সামনে গ) কেন্দ্রীয় শহিদ মিনারে ঘ) ঢাকা মেডিকেল কলেজের সামনে ৮। ‘একুশের গল্প’-এর কে বার্নার্ড শ হতে চেয়েছিল? ক) তপু  মোটা লোকটা গ) সানু ঘ) রুণী ৯। রেণু বাড়ি থেকে কী ভেজে আনত? ক) বাদাম খ) চানাচুর  ডালমুট ঘ) ছোলা ১০। তপুর কোথায় গুলি লেগেছিল?  কপালে খ) মাথায় গ) হাতে ঘ) বুকে ১১। ‘এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না’— কোন অবস্থা? ক) যুদ্ধাহত অবস্থা খ) বন্দি অবস্থা  কঙ্কাল অবস্থা ঘ) সারিবদ্ধ অবস্থা ১২। তপুকে কী অর্থে গল্পের রাজা বলা হতো? ক) মিছিলে যোগ দেওয়ায় খ) প্ল্যাকার্ড হাতে নেওয়ায় গ) গল্প পছন্দ করায়  গল্প বলতে পারায় ১৩। তপুর গরম কোনটি কার স্যুটকেসে ছিল?  রাহাতের খ) রেণুর গ) তপুর ঘ) বর্ণনাকারীর ১৪। স্কালের কপালের মাঝখানটার গর্তটা হলো—  বন্দুকের গুলির খ) বেয়নেটের গ) দুর্ঘটনার ঘ) অপারেশনের ১৫। ‘তপু থামতো না তপু’— i.গল্প বলার বিষয়ে ii.মিছিলে যাওয়ার জন্যে iii.আন্দোলনের জন্যে কোনটি সঠিক ?  i (খ) ii ও iii (গ) i ও ii (ঘ) i, ii ও iii দুর্নীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ ১। ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ কোনটি? ক) ১ মার্চ  ৯ ডিসেম্বর গ) ২৭ ফেব্রুয়ারি ঘ) ৩১ অক্টোবর ২। জনপ্রশাসন কোনটির বিপরীতে রাষ্ট্রীয় সহায়তায় নিয়োজিত থাকে? ক) বৈদেশিক অর্থ সাহায্য  জনগণের কর গ) বেসরকারি সহায়তা ঘ) জনগণের ভোট ৩। দুর্নীতিবাজেরা ক্ষমতার অপব্যবহার করে— ক) দেশের স্বার্থে খ) জনগণের স্বার্থে  ব্যক্তিগত স্বার্থে ঘ) গরিবদের স্বার্থে ৪। ‘ম্যানুয়েল অন অ্যান্টি করাপশন পলিসি’র প্রণেতা হলো— ক) দুর্নীতি দমন কমিশন খ) সংসদীয় স্থায়ী কমিটি  জাতিসংঘ ঘ) বাংলাদেশের সরকার ৫। গতিশীল সংসদ শক্তিশালী করে— ক) স্বৈরতন্ত্রের খ) রাজতন্ত্রের  গণতন্ত্রের ঘ) একনায়কতন্ত্রের ৬। সমাজে ধনী ও দরিদ্রের বৈষম্য বাড়িয়ে দেয় কোন সামাজিক সমস্যাটি? ক) যৌতুক প্রথা  দুর্নীতি গ) ব্যভিচার ঘ) শিশুশ্রম ৭। জনগণের কাছে সরকারের জবাবদিহিতাকে কী বলে? ক) গণতন্ত্র খ) আইন  সুশাসন ঘ) ভোটদান ৮। কোনো দেশের সামগ্রিক সুষ্ঠু পরিস্থিতির পরিপন্থি কী? ক) বৈদেশিক ঋণ খ) বেকার সমস্যা গ) জনসংখ্যার বিস্ফোরণ  দুর্নীতি ৯। প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম প্রধান অন্তরায় কী? ক) বৈদেশিক ঋণ খ) বেকার সমস্যা গ) জনসংখ্যার বিস্ফোরণ  দুর্নীতি ১০। বাংলাদেশের প্রশাসন কোন আমলের? ক) মুঘল আমলের খ) পাঠান আমলের  ঔপনিবেশিক আমলের ঘ) বাংলাদেশ আমলের